
হাজীগঞ্জে ১শ পরিবারকে খাদ্য সামগ্রী দিলেন প্রবাসী আকতার


চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৯ নং গন্ধর্ব্যপুর উ: ইউনিয়নের মৈশামুড়া গ্রামের বাসিন্দা প্রবাসী আকতার হোসেনের উদ্ধোগে করোনাকালীন সময়ে ১ শ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেছেন।
গত বুধবার থেকে তার পরিবারের পক্ষ থেকে এ খাদ্য সামগ্রী বিতরন করেছেন। তিনি মৈশামুড়া, আহাম্মদপুর ও মোহাম্মদপুর গ্রামের অসহায় কর্মহীন দরীদ্র পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরন করেন।
খাদ্য সামগ্রীর মধ্যে ছিল তৈল, ছোলাবুট, চিনি, সরবত,খেজুরসহ অন্যান্য খাদ্য সামগ্রী।
প্রবাস থেকে টেলিফোনে আকতার হোসেন জানান, প্রতিবছর আমি অসহায়দের মাঝে খাদ্য ও ইফতার সামগ্রী দিয়ে থাকি। এবারো করোনাকালীন তাদের পাশে দাঁড়াবার চেস্ট করেছি। তিনি তাঁর অসুস্থ্য পিতার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।


সাবেব ইউপি চেয়ারম্যান আলী আকবর শেখ জানান, আকতার হোসেন অত্যান্ত দানবীর। সে শুধু অসহায় পরিবার নয়, মসজিদ মাদ্রাসা এতিমখানাসহ সামাজিক প্রতিষ্ঠানে তার অবদান স্বরন করার মত। সে এ এলাকায় দানবীর হিসাবে পরিচিত। আল্লাহ তাঁর নেক হায়াত দান করুন।
H/N


























