সড়কের পাশে মিলল হাত-পায়ে কসটেপ পেঁচানো লাশ

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ এপ্রিল ২৮, ২০২১ | ৩:১৯
Link Copied Successfully!

ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে হাত-পায়ে কসটেপ পেঁচানো এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের ডাউটিয়া বাসস্ট্যান্ড এলাকা থেকে হাত-পায়ে কসটেপ ও গলায় কাপড় পেঁচানো ওই  যুবকের মরদেহ উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

স্থানীয় লোকজন জানান, বুধবার ভোরে ধামরাইয়ে ডাউটিয়া এলাকায় মহাসড়কের পাশে ওই যুবকের মরদেহ দেখতে পান স্থানীয়রা। ওই মরদেহের হাত-পায়ে বাইন্ডিং কসটেপ ও গলায় কাপড় দিয়ে পেঁচানো ছিল।

ধামরাই থানার উপ-পুলিশ পরিদর্শক নুরমোহাম্মদ বলেন, মরদেহের ছুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দি হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

সূত্র:যুগন্তর

বিজ্ঞাপন

H/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব