ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে হাত-পায়ে কসটেপ পেঁচানো এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের ডাউটিয়া বাসস্ট্যান্ড এলাকা থেকে হাত-পায়ে কসটেপ ও গলায় কাপড় পেঁচানো ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় লোকজন জানান, বুধবার ভোরে ধামরাইয়ে ডাউটিয়া এলাকায় মহাসড়কের পাশে ওই যুবকের মরদেহ দেখতে পান স্থানীয়রা। ওই মরদেহের হাত-পায়ে বাইন্ডিং কসটেপ ও গলায় কাপড় দিয়ে পেঁচানো ছিল।
ধামরাই থানার উপ-পুলিশ পরিদর্শক নুরমোহাম্মদ বলেন, মরদেহের ছুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দি হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
সূত্র:যুগন্তর
H/N