
ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩
Link Copied Successfully!


ময়মনসিংহের তারাকান্দায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আজ বুধবার দুপুরে ময়মনসিংহ-নেত্রকোনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।


তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, তারাকান্দা উপজেলার খিচা বাজারের কাছে ময়মনসিংহগামী সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে নেত্রকোনাগামী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাসুম (৩২) নামের এক যুবকের মৃত্যু হয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহত ব্যক্তিদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। হাসপাতালে অটোরিকশার চালক শহীদ (৩৩) ও খলিল (৩৬) নামের এক যাত্রী মারা যান।
সূত্র:প্রথম আলো
H/N



























