
গণপরিবহন বন্ধ, তারপরও রাজধানীতে তীব্র যানজট


রাজধানীর বিভিন্ন সড়কে তীব্র যানজট লক্ষ্য করা গেছে। যদিও ৫ এপ্রিল থেকে গণপরিবহণ বন্ধ রয়েছে। বুধবার (২৮ এপ্রিল) সকাল থেকেই সড়কে অধিক পরিমাণে প্রাইভেটকার চলাচল করতে দেখা গেছে। অনেকেই মনে করছেন রোজার ঈদ এগিয়ে আসার সঙ্গে যানজট আরও বাড়তে থাকবে।
এতে বলা হয়েছে, আগের সব বিধিনিষেধ ও কার্যক্রমের ধারাবাহিকতায় কয়েকটি শর্ত সংযুক্ত করে আগামী ২৮ এপ্রিল মধ্যরাত থেকে ৫ মে মধ্যরাত পর্যন্ত বিধিনিষেধ আরোপের সময় বর্ধিত করা হলো।


কর্মস্থলমুখী মানুষের ঢল সোমবার থেকে আরও বেড়ে যায়। একমাত্র গণপরিবহন চলাচল ছাড়া সবকিছু যেন স্বাভাবিক। দূরপাল্লার বাসগুলো বন্ধ থাকলেও ভ্যান, ব্যাটারিচালিত অটোরিকশা, সিএনজিচালিত অটোরিকশা, মোটরবাইক, পণ্যবাহী ট্রাক, পিকআপ, প্রাইভেটকার, মাইক্রোবাসে অনেকেই ঢাকামুখী হয়েছেন। রাজধানীর পথে পথে প্রাইভেটকারের সারি। প্রায় প্রতিটা ক্রসিংয়ে যানজট। যেন রাজধানীর পুরোনো চেহারা।




























