প্রতিবন্ধী কৃষকের ধান কেটে দিলো হাজীগঞ্জ উপজেলা যুবলীগ

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ এপ্রিল ২৭, ২০২১ | ৮:৪৩
Link Copied Successfully!

হাজীগঞ্জে শুরু হয়েছে বোরো ধান কাটা। কিন্তু ‘লকডাউন’র কারণে শ্রমিক সংকটে পড়ায় পাকা ধান নিয়ে দুচিন্তায় পড়েছেন কৃষকরা।

এ অবস্থায় কৃষকের সেই দুচিন্তা দূর করতে কৃষকের পাকা ধান কেটে দিচ্ছে হাজীগঞ্জ উপজেলা যুবলীগ।

মঙ্গলবার দুপুরে হাজীগঞ্জ পৌরসভার ২নং ওয়ার্ড ধেররা পশ্চিমপাড়ার প্রতিবন্ধী নুরুজ্জামানের ১২ শতাংশ জমির ধান কেটে দেয়া হয়।

বিজ্ঞাপন

উপজেলা যুবলীগের আহবায়ক মাসুদ ইকবালের নেতৃত্বে যুবলীগের ২০-২৫ জন নেতা-কর্মী এই ধান কাটা উৎসবে অংশ নেয়।

কৃষক নুরুজ্জামান পপুলার বিডিনিউজকে বলেন, আমি প্রতিবন্ধী মানুষ। শ্রমিক দিয়ে ধান কেটে বাড়িতে পৌঁছানোর মতো অর্থ সামর্থ্য নেই। আমার দুর্ভোগ দেখে হাজীগঞ্জ উপজেলা যুবলীগের নেতা-কর্মীরা ধান কেটে দিয়েছে। এতে আমার অনেক উপকার হলো।

ওইসময় প্রতিবন্ধী নুরুজ্জামান একটি হুইলচেয়ার এর আকুতি জানান।

বিজ্ঞাপন

পরে সাংসদ মেজর অবসরপ্রাপ্ত রফিকুল ইসলাম বীরউত্তমের মাধ্যমে একটি হুইলচেয়ার দেয়ার প্রতিশ্রুতি জানিয়ে উপজেলা যুবলীগের আহবায়ক মাসুদ ইকবাল পপুলার বিডিনিউজকে বলেন, ‘লকডাউন’র কারণে উপজেলায় কিছুটা শ্রমিক সংকট দেখা দিয়েছে। এছাড়াও এই প্রতিবন্ধী নুরুজ্জামান তার জমির ধান শ্রমিক নিয়ে কাটার মতো সার্মথ্য নেই। এই কৃষক অসহায় প্রতিবন্ধী’র খবর পাওয়ার পর তার জমির ধান কেটে ঘরে তুলে দেওয়া হয়েছে।

আগামীতেও কৃষকের পাশে থেকে তাদের জমির ধান কেটে ঘরে তুলে দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন তিনি।

ধান কাটা উৎসবে যুবলীগের নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সদস্য শাহিন, মনির হোসেন, সিরাজুল ইসলাম রাসেল, শরিফ গাজী, শরীফ প্রধানিয়া।

এছাড়া সদর ইউনিয়নের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সদর ইউনিয়ন যুবলীগের সভাপতি ফারুক খান, সাধারণ সম্পাদক ইউছুফ প্রধানীয়া সুমন, ১১নং হাটিলা পশ্চিম ইউনিয়ন যুবলীগের আহবায়ক আমিনুল হক বাবলু, ৭ নং ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আবু নাসের সুমন, যুবলীগ নেতা ডা. রনজিৎ দেবনাথ, উপজেলা যুবলীগের সদস্য মেহেদী হাসান জুয়েল, যুবলীগ নেতা ইলিয়াস আল, রুবেল গাজী, দিপু, শাহজালাল, তাপস সর্দার, ফোরকান, রবিন, ছাত্রলীগ নেতা ফরহাদ ও আতিকুর রহমান প্রমুখ।

গতবছরও হাজীগঞ্জ উপজেলা যুবলীগের নেতৃত্বে হাজিগঞ্জ উপজেলার বিভিন্ন অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দেয় এই যুবলীগ নেতৃবৃন্দ। চলতি মৌসুমেও অসহায় কৃষকদের উপজেলার বিভিন্নস্থানে ধান কাটা উৎসবে অংশ নিবে বলে জানান যুবলীগের আহ্বায়ক মাসুদ ইকবাল।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব