
বাইরে গেলে ডাবল মাস্ক পরার পরামর্শ
Link Copied Successfully!


করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সবাইকে মাস্ক ব্যবহার করানোর জন্য ব্যাপক গুরুত্ব দিয়েছে সরকার।
করোনার কঠিন পরিস্থিতির কারণে বাইরে চলাফেরার সময় মাস্ক ব্যবহার না করলে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সরকারের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে।
আর প্রয়োজনে প্রত্যেককে দুটি মাস্ক ব্যবহার করার জন্য পরামর্শ দিচ্ছে সরকার। সোমবার সরকারি তথ্য বিবরণীতে এ নির্দেশনা দেয়া হয়।


নির্দেশনায় আরও বলা হয়, জরুরি কাজে কেউ ঘরের বাইরে গেলে করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে তাঁকে মাস্ক ব্যবহার করার জন্য সরকার বারবার নির্দেশনা দিয়েছে। কিন্তু লক্ষ করা যাচ্ছে, অনেকেই এ নির্দেশনা অমান্য করছেন।
এর আগে ইউনিভার্সিটি অব ক্যারোলাইনার এক গবেষণা বলছে, জোড়া মাস্ক পরলে সার্স-কভ-২ ভাইরাসের ক্ষুদ্র কণা প্রবেশের শঙ্কা কমে যায়। জোড়া মাস্ক পরার কারণে নাক ও মুখ দিয়ে ভাইরাস প্রবেশ করতে পারে না।
সূত্র:যুগান্তর
H/N




























