
৫মে পর্যন্ত সর্বাত্মক লকডাউন, কাল প্রজ্ঞাপন


করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় চলমান সর্বাত্মক লকডাউন ৫ মে পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ বিষয়ে আগামীকাল জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হতে পারে।
সোমবার মন্ত্রিপরিষদ বিভাগের আয়োজনে আন্তঃমন্ত্রণালয় সভায় কঠোর লকডাউন এক সপ্তাহ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
এ


তথ্য নিশ্চিত করে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, কোভিড-১৯ বিস্তার রোধে চলমান বিধি-নিষেধ আরও এক সপ্তাহ বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামীকাল মঙ্গলবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হতে পারে।
চলমান লকডাউনের বিধিনিষেধ ৫ মে পর্যন্ত কার্যকর থাকবে। শপিংমল-দোকানপাট খোলা থাকলেও অফিস আদালত এবং গণপরিবহন বন্ধ থাকবে এ সময়ে।
করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে সংক্রমণ বেড়ে যাওয়ায় সরকার প্রথমে ৫ এপ্রিল গণপরিবহন ও অফিস-আদালত চালু রেখে বিভিন্ন ক্ষেত্রে বিধিনিষেধ জারি করেছিল। পরে তা আরও দুদিন বাড়ানো হয়।
সূত্র:যুগান্তর
H/N




























