
গণপরিবহন চালুর চিন্তা করছে সরকার: কাদের
Link Copied Successfully!


চলমান লকডাউনের শেষে গণপরিবহন চালুর চিন্তাভাবনা করছে সরকার। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ কথা জানিয়েছেন। তিনি লকডাউন শিথিল হলেও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার বাধ্যতামূলক করতে হবে।
আজ শনিবার সকালে বরিশাল সড়ক জোন, বিআরটিসি ও বিআরটিএর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা জানান। তিনি তাঁর সরকারি বাসভবন থেকে সভায় ভার্চ্যুয়ালি যুক্ত হন।
ওবায়দুল কাদের জানান, জনস্বার্থ বিবেচনায় স্বাস্থ্যবিধি মেনে শর্তসাপেক্ষে সরকার গণপরিবহন চালুর চিন্তাভাবনা করছে। গণপরিবহনে অর্ধেক আসন খালি রেখে যে ভাড়া নির্ধারণ ছিল সেই ভাড়ার অতিরিক্ত নিলে শাস্তির আওতায় আনা হবে বলেও জানান তিনি।


সূত্র:প্রথম আলো
H/ N




























