চাঁদপুরে `আপন’ আয়োজনে পথচারী রোজাদারদের মাঝে ইফতার বিতরণ

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ এপ্রিল ২৩, ২০২১ | ১০:২০
Link Copied Successfully!

‘আমরা পর নই’- এ স্লোগানকে সামনে রেখে পথচলা সামাজিক সংগঠন ‘আপন’ এর পক্ষ থেকে পবিত্র মাহে রমজানে চাঁদপুরে রোজাদার পথচারির মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।

২৩ এপ্রিল শুক্রবার বিকেলে ৫টায় থেকে ৬টা পর্যন্ত আপন পরিবারের সদস্যরা নিজেদের হাতে রান্না করা ইফতারি অটোরিকশাযোগে বিতরণ করেন। এ সময় তারা শহরের মিশন রোড় চোরাস্তা থেকে শহীদ মুক্তিযোদ্ধা সড়ক হয়ে শপথ চত্বর, কুমিল্লা রোড়, পালবাজার মোড়, কাজী নজরুল ইসলাম সড়ক, জোড়পকুর পাড়, নতুন বাজারসহ বিভিন্ন রাস্তা ঘুরে ঘুরে রিক্সা চালক, ভবঘুরে, পথশিশু এবং হতদরিদ্রদের হাতে ইফতারির প্যাকেট তুলে দেন। এই আয়োজনের পৃষ্ঠপোষকতায় ছিলো শহিদউল্লাহ স্মৃতি সংসদ ও ফেমাস ডেন্টাল কেয়ার, চাঁদপুর।

ইফতার বিতরণ করেন আপন এর উপদেষ্টা ডা. মো. মাসুদ হাসান, প্রতিষ্ঠাতা আহ্বায়ক ডা. রাশেদা আক্তার, সদস্য সচিব আশিক বিন রহিম, সদস্য সূচনা সাহা, তাইফ, তাসিম, সর্বকনিষ্ঠা সদস্য তাসনিয়া প্রমুখ।

বিজ্ঞাপন

আপন এর প্রতিষ্ঠাতা আহ্বায়ক ডা. রাশেদা আক্তার জানান। করোনা ভাইরাসের সংক্রোমণ রোধে সরকার আমাদের জীবনের কথা চিন্তা করেই সারা দেশে লগডাউন ঘোষণা করেছে। এতে করে সাধারণ ঘেটেখাওয়া মানুষ এবং হতদরিদ্রারা খুব বেকায়দায় পড়েছে। তাই এই মানবিক বিপর্যয়ে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের উচিত নিজ নিজ অবস্থান থেকে সামর্থ্যানুযায়ী এসব মানুষের পাশে দাঁড়ানো।

তিনি বলেন, আজকে আমরা আপন এর পক্ষ থেকে কোনো প্রকার অনুষ্ঠানিকতা ছাড়াই রাস্তায় হেঁটে হেঁটে রোজাদার পথচারিদের মাঝে ইফতারি বিতরণ করেছি। আমাদের পরিকল্পনা রয়েছে, সহসাই আমরা হতদরিদ্র এবং নিম্নমধ্যবিত্ত পরিবারের বাড়িতে বাড়িতে চাল, ডাল, অলুসহ খাদ্যপণ্য নিয়ে যাবো, ইনশাআল্লাহ্। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি এবং করবো । আমাদের এই প্রচেষ্টায় যদি কিছু সংখ্যক মানুষও উপকৃত হয়, তবেই আমাদের স্বার্থকতা।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা