
আবর্জনার ভাগাড়ে মাথা ও হাত-পা ছাড়া লাশ
Link Copied Successfully!


গাজীপুরে সিটি করপোরেশনের কাশিমপুরের সারদাগঞ্জ এলাকায় আবর্জনার ভাগাড়ে পড়ে ছিল হাত-পা ও মাথা ছাড়া এক ব্যক্তির লাশ। আজ বুধবার দুপুরে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
লাশ উদ্ধার হওয়া ওই ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। দুর্বৃত্তরা দুই থেকে তিন দিন আগে তাঁকে হত্যা করে লাশটি ফেলে গেছে বলে পুলিশের ধারণা।
কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবে খোদা প্রথম আলোকে বলেন, আজ সকালে কাশিমপুরের সারদাগঞ্জের পুকুরপাড়ে একটি আবর্জনার ভাগাড়ে লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন এলাকাবাসী। পরে দুপুর সাড়ে ১২টার দিকে লাশটি উদ্ধার করে পুলিশ। লাশের মাথা ও হাত-পা পাওয়া যায়নি। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে। লাশটির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।


সূত্র:প্রথম আলো
H/N



























