
রায়গঞ্জের পাঁঙ্গাসী ইউনিয়নে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া
Link Copied Successfully!


সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার পাঁঙ্গাসী ইউনিয়নে বৃহস্পতিবার যোহরের নামাজের পর বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়ার আয়োজন করা হয়।
রায়গঞ্জ উপজেলার ৮ নং পাঙ্গাঁসী ইউনিয়নের ৩নং ওয়ার্ড বায়তুর নূর জামে মসজিদে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া ও সন্ধ্যাবেলা ইফতার মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দল সিরাজগন্জ জেলা শাখা ও রায়গন্জ উপজেলা শাখা ও ০৮নং পাঙ্গাঁসী ইউনিয়ন শাখা ।
ওইসময় দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন সিরাজগন্জ জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ আনোয়ার হোসেন রাজেশ ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কায়েস, রায়গন্জ উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মোকাদ্দেস হোসেন সোহান, সদস্য সচিব এহিয়া আকন্দ হিরা, ৮ নং পাঙ্গাঁসী ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহবায়ক প্রার্থী টি. এম. মুনছুর হেলাল সহ আরো অনেকেই ।





























