
করোনায় সব রেকর্ড ভেঙ্গে ১১২ জনের মৃত্যু, শনাক্ত৪২৭১
Link Copied Successfully!


দেশে ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে আরও ১১২ জনের। এটি দেশে এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ সংখ্যক মৃত্যুর রেকর্ড। এর আগে ১৬ ও ১৭ এপ্রিল করোনায় ১০১ জন করে মারা যান। আর ১৮ এপ্রিল করোনায় মারা যান ১০২ জন। এ নিয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজার ৪৯৭ জন।
চব্বিশ ঘণ্টায় নতুন শনাক্ত হয়েছে ৪ হাজার ২৭১ জন। এ নিয়ে মোট শনাক্ত হয়েছেন ৭ লাখ ২৩ হাজার ২২১ জন।
সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।


সূত্র: যুগান্তর
H/N




























