করোনাভাইরাসের প্রশংসা করলেন কঙ্গনা!

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ এপ্রিল ১৯, ২০২১ | ৪:০৯
Link Copied Successfully!

প্রাণঘাতী করোনায় ভারতে দুই লাখের কাছাকাছি মানুষের মৃত্যু হলেও ভাইরাসটির প্রশংসা করেছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত।

রোববার রাতে এক টুইটবার্তায় কঙ্গনা লেখেছেন, ‘তৈরি করা এই ভাইরাসকে মানুষ একে অপরের অর্থনীতি ধ্বংস করতে কাজে লাগিয়েছিল, আজ হয়তো তারা সেটাকে নিয়ে সন্ত্রস্ত। আমার কথার সঙ্গে হয়তো অনেকেই সহমত হবেন, অনেকেই হবেন না। কিন্তু একটা কথা মানতেই হবে যে, এই ভাইরাসটি পৃথিবীকে সারিয়ে তুলছে। মানুষ মারা যাচ্ছে ঠিকই, কিন্তু বাকি সব কিছু সেরে উঠছে’।

পৃথিবীর ভালোর জন্য কী কী করতে হবে, সেই উপদেশও দিয়েছেন কঙ্গনা। তিনি লিখেছেন, বছরে আমাদের প্রত্যেককে আটটি করে গাছ পুঁততে হবে। খরগোশের মতো সন্তান জন্ম দেওয়া বন্ধ করতে হবে। এমন সব প্লাস্টিকের পণ্য যা একবারই ব্যবহার করে নষ্ট করে ফেলতে হয়, সেগুলোকে এড়িয়ে চলতে হবে। খাবার নষ্ট করবেন না। আপনার চারপাশের দায়িত্বহীন মানুষদের থেকে সতর্ক হয়ে তাদের দায়িত্ব নিন। কারণ আপনি সাবধানী হলেও তারা বিপদ ডেকে আনতে পারে।

বিজ্ঞাপন

কঙ্গনার এ টুইটে অনেকেই একমত পোষণ করলেও  কেউ কেউ আপত্তি জানিয়েছেন। তাদের মতে, অভিনেত্রীর কাছে সব রকম সুযোগ সুবিধা আছে বলেই এই কঠিন পরিস্থিতেও ‘পৃথিবী সেরে উঠছে’- ধরনের কথা খুব সহজেই বলে ফেলছেন তিনি।

সূত্র: যুগান্তর

H/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা