আম পাড়া নিয়ে ছোটদের ঝগড়ায় প্রাণ গেল বড় ১ জনের

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ এপ্রিল ১৭, ২০২১ | ২:৫৮
Link Copied Successfully!

আম পাড়া নিয়ে শিশুদের মধ্যে কথা-কাটাকাটির জের ধরে কিশোরগঞ্জের কুলিয়ারচরে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ শনিবার ভোরে উপজেলার ছয়সূতি ইউনিয়নের মধ্যলালপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম লিটন মিয়া (৪০)।

পুলিশ ও স্থানীয় লোকজন জানান, লিটনের বাড়ি উপজেলার মধ্যলালপুর গ্রামে। ওই গ্রামের মৃধাবাড়ি ও কাঞ্চুবাড়ির শিশুরা গতকাল শুক্রবার বিকেলে একটি গাছ থেকে আম পাড়ছিল। এই সময় দুই বাড়ির শিশুদের মধ্যে কথা-কাটাকাটি হয়। এই খবর জানার পর উভয় বাড়ির বড়রা এসে কথা-কাটাকাটিতে জড়িয়ে পড়েন। ওই ঘটনার সূত্র ধরে আজ ভোরে মৃধাবাড়ির লোকজন দা, বল্লম নিয়ে কাঞ্চুবাড়ির লোকজনের ওপর হামলা চালান। তখন কাঞ্চুবাড়ির লোকজন মৃধা বাড়ির লিটনকে পেয়ে কোপান। ঘটনাস্থলেই তিনি মারা যান।

কুলিয়ারচর থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বলেন, ঘটনা আম পাড়াকে কেন্দ্র করে। সাহ্‌রির পরপরই দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

বিজ্ঞাপন

সূত্র:যুগান্তর

H/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা