
পুকুরে ভেসে উঠল কিশোরের মরদেহ
Link Copied Successfully!


কক্সবাজারের মহেশখালী উপজেলায় পুকুরে ডুবে এক কিশোরের মৃত্যু হয়েছে।
বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার হোয়ানক ইউনিয়নে একটি পুকুর থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।
নিহত কিশোরের নাম মো. শাকের উল্লাহ (১৫)। সে হোয়ানকের রাজুরঘোনা এলাকার পানচাষি রশিদ মিয়ার ছেলে।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, কিশোর শাকের উল্লাহ প্রতিদিনের মতো বাড়ির বাইরে খেলতে যায়। শেষ বিকালে ইফতারের সময়ও শাকের বাড়ি ফিরে না এলে স্বজনরা তাকে খুঁজতে থাকেন। একপর্যায়ে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজুরঘোনার পুকুরে তার মরদেহ ভাসতে দেখতে পান স্থানীয়রা।


পরে লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে সেখানে তাকে মৃত ঘোষণা করা হয়।
সূত্র:যুগান্তর
H/N



























