
নৌরুটে ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ
Link Copied Successfully!


করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকারের ‘সর্বাত্মক লকডাউনের’ ঘোষণায় বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে।
বুধবার সকাল থেকে উভয়পাড়ে নোঙ্গর করে রাখা হয়েছে ফেরি, লঞ্চসহ নৌযানগুলো। ফলে বাংলাবাজার-শিমুলিয়ার দুই পাশই এখন জনমানুষ শূন্য।
বাংলাবাজার ঘাট সূত্রে জানা গেছে, লকডাউন ঘোষণার পর মঙ্গলবার ঘাটে যাত্রীদের উপচেপড়া ভিড় ছিল। তবে আজ লকডাউনের প্রথম দিনে ফেরি, লঞ্চসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে।
উভয়পাড়ের ঘাট এলাকায় জনমানুষ শূন্য। মানুষের কোনো ছায়া নেই ঘাট এলাকায়। বাংলাবাজার লঞ্চঘাটে নোঙ্গর করে রাখা হয়েছে নৌযানগুলো।


সূত্র:যুগান্তর
H/N




























