
কঠোর লকডাউনেও শিল্প-কারখানাসহ আর যা খোলা থাকবে
Link Copied Successfully!


কোভিড-১৯ সংক্রমণ বেড়ে যাওয়ায় ১৪ এপ্রিল থেকে সারা দেশে সাত দিনব্যাপী ‘কঠোর লকডাউন’ শুরু হচ্ছে। এই সময়ে গণপরিবহন ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকলেও উৎপাদনমুখী কারখানা খোলা রাখার অনুমতি দেওয়া হয়েছে।
সোমবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা বিধিনিষেধের প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে— ১৪ এপ্রিল ভোর ৬টা থেকে ২১ এপ্রিল রাত ১২টা পর্যন্ত এসব নিষেধাজ্ঞা কার্যকর হবে।
এই সময় সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস/আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে।
তবে শিল্পকারখানা স্বাস্থ্যবিধি অনুসরণ করে নিজস্ব ব্যবস্থাপনায় চালু থাকবে। নিজ নিজ প্রতিষ্ঠানের নিজস্ব পরিবহন ব্যবস্থাপনায় শ্রমিকদের আনা-নেওয়া নিশ্চিত করতে হবে।


লকডাউনে গার্মেন্টস, শিল্পপ্রতিষ্ঠান খোলা থাকছে। জরুরি সেবা চালু থাকবে।
দেশে করোনাভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে রোগী ও মৃত্যু লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকায় এক সপ্তাহের এই ‘কঠোর লকডাউনের’ ঘোষণা দিল সরকার।
সত্র:যুগান্তর
H/N




























