হাজীগঞ্জে দাফনকারীদের আর্থিক সহযোগিতা করলেন প্রবাসী জালাল উদ্দিন রুমি

Default User
মজিবুর রহমান
আপডেটঃ জুন ৩, ২০২০ | ১:৩০
Link Copied Successfully!

বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত শ্লোগানকে সামনে রেখে পপুলার বিডিনিউজ ডটকমে ‘বলিয়া দুই জনের মৃত্যু, দাফন কারীদের সরঞ্জাম সংকট’ প্রতিবেদন প্রকাশের পর ব্যাপক সাড়া পড়েছে।

বুধবার সকালে প্রতিবেদনটি প্রকাশের আধাঘন্টার মধ্যে দৃষ্টিতে আসে সুদূর প্রবাসে থাকা মো. জালাল উদ্দিন রুমির। তিনি তাৎক্ষণিক সরঞ্জাম ক্রয় করার জন্য ৫ হাজার টাকা প্রদানের ইচ্ছে প্রকাশ করেন। পরে তিনি আরো সহযোগিতা করবেন বলে জানান। তিনি হাজীগঞ্জ উপজেলার ১১নং হাটিলা পশ্চিম ইউনিয়নের কাঁঠালী গ্রামের কৃতি সন্তান।

প্রবাসী জালাল উদ্দিন রুমির পক্ষে ওই সরঞ্জাম ক্রয়ের জন্য নগদ অর্থ তুলে দেন সাংবাদিক মনিরুজ্জামান বাবলু।

বিকালে হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদ প্রাঙ্গনে হাজীগঞ্জ উপজেলায় করোনা আক্রান্ত বা উপসর্গ নিয়ে মৃতদের দাফনকারী দলের সদস্যবৃন্দের হাতে ওই অর্থ পৌঁছে দেয়া হয়। প্রবাসী জালাল উদ্দিন রুমির পক্ষে ওই সরঞ্জাম ক্রয়ের জন্য নগদ অর্থ তুলে দেন পপুলার বিডিনিউজ ডটকমের এডিটর-ইন-চিফ সাংবাদিক মনিরুজ্জামান বাবলু।
বুধবার সকালে প্রকাশিত প্রতিবেদন

ওইসময় উপস্থিত ছিলেন দাফনকারী দলের সদস্য মাওলানা যোবায়ের আহমাদ, শিক্ষক শরীফুল হাসান ও হাজী মো. সুমন।

ওইসময় শিক্ষক শরীফুল হাসান বলেন, প্রশাসনের কাছে পর্যাপ্ত সরঞ্জাম নেই। মৃতদেহ দাফনের জন্য যে সরঞ্জামাদি প্রয়োজন, তা একেবারে সংকট দেখা দিয়েছে। তাই আমরা সহযোগিতা চেয়েছি। সাড়াও পাচ্ছি। এখন মৃতদেহের জন্য প্যাকেটের সংকট দেখা দিয়েছে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা