
গাড়িচাপায় মেছো বাঘ নিহত
Link Copied Successfully!


হবিগঞ্জের মাধবপুরে গাড়িচাপয় একটি মেছো বাঘের মৃত্যু হয়েছে। শুক্রবার রাত পৌঁনে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সাংবাদিক রাকিব জানান, মেছো বাঘটি রাতের আঁধারে কনো এক সময় রঘুনন্দন পাহাড় থেকে বেরিয়ে লোকালয়ে আশার জন্য মহাসড়ক পার হচ্ছিল।
ঠিক এসময় ঢাকা-সিলেট মহাসড়কে শাহজিবাজার গ্যাসফিল্ড এলাকায় অজ্ঞাত একটি গাড়ি মেছো বাঘটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই এটির মৃত্যু হয়।
এদিকে, মেছো বাঘের খবর শুনে স্থানীয়রা দেখতে ভিড় জমান। মৃত মেছো বাঘটি দেখার পর আশেপাশের পাহাড়ে আরও মেছো বাঘ থাকার আশঙ্কা করছে এলাকাবাসী।


সূত্র:যুগান্তর
H/N



























