সাপের কামড়ের পর ঝাড়ফুঁক, প্রাণ গেল সাপুড়ের

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ এপ্রিল ৭, ২০২১ | ৪:৫৬
Link Copied Successfully!

দীর্ঘদিন ধরে বিভিন্ন বাড়িতে গিয়ে সাপ ধরার কাজ করতেন সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার উপরসিলট গ্রামের বাসিন্দা জিল্লুর রহমান (৪৫)। গতকাল মঙ্গলবার সকালেও একটি বাড়িতে সাপ ধরতে যান। একপর্যায়ে সাপটি কামড় দেয় তাঁকে। পরে নিজেই ঝাড়ফুঁক দিয়ে বিষ নামানোর চেষ্টা করেন। সে চেষ্টা ব্যর্থ হওয়ায় প্রাণ যায় জিল্লুরের।

জিল্লুরের স্বজনদের বরাত দিয়ে উপজেলার তালম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্বাসউজ্জামান জানান, এক ব্যক্তির আহ্বানে গতকাল সকালে নাটোরের সিংড়া উপজেলার দুর্গাপুর গ্রামে সাপ ধরতে যান জিল্লুর। একটি বাড়ি থেকে সাপ ধরার সময় সাপটি তাঁকে কামড় দেয়। এ সময় তিনি নিজেই ঝাড়ফুঁক দেন ও ঔষধি গাছ বেটে ক্ষতস্থানে লাগান। বিকেলে বাড়ি ফিরে আসেন। এরপর অসুস্থ হয়ে পড়েন তিনি।

আব্বাসউজ্জামান জানান, অবস্থার অবনতি হলে স্থানীয় সাপুড়েরা ঝাড়ফুঁক দেওয়ার কাজ করেন। এতেও সেরে না ওঠায় জিল্লুরকে নেওয়া হয় বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে। সন্ধ্যায় সেখানে মারা যান তিনি। কোনো অভিযোগ না থাকায় রাতেই তাঁকে দাফন করা হয়।

বিজ্ঞাপন

সূত্র:প্রথম আলো

H/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা