পৌর মেয়রের বাসভবনে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ এপ্রিল ৭, ২০২১ | ৩:৫৮
Link Copied Successfully!

মুন্সীগঞ্জের মীরকাদিম পৌরসভার মেয়র আব্দুস ছালামের বাসভবনে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ ঘটেছে বলে নিশ্চিত করেছেন বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা।

তিনি জানান, মঙ্গলবার রাতে হঠাৎ বিস্ফোরণের খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস, সিআইডি ও বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। সেখানকার যাবতীয় আলামত পর্যবেক্ষণ করে নিশ্চিত হওয়া গেছে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ ঘটেছে।

 

বিজ্ঞাপন

এ ঘটনায় মেয়রের স্ত্রী, চার কাউন্সিলরসহ ১৩ জন আহত হন। মঙ্গলবার  রাত সাড়ে ৮টার দিকে পৌরসভার রামগোপালপুর এলাকায় মেয়রের বাসভবন তিনতলায় এ বিস্ফোরণ ঘটে।

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক শৈবাল বসাক জানান,  বিস্ফোরণে দুজন গুরুতরসহ মোট ১৩ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে মেয়রের স্ত্রী কানন বেগমের অবস্থা গুরুতর।

ঢাকা শেখ হাসিনা বার্ন ইউনিটে যাদের স্থানান্তর করা হয়েছে, তাদের শরীর ৩০-৪০ শতাংশ দগ্ধ হয়েছে। আহতরা হচ্ছেন- প্যানেল মেয়র রহিম বাদশা ও দ্বীন ইসলাম, কাউন্সিলার মো. সোহেল ও আওলাদ হোসেন, তাইজুল, মোশারফ, মনির হোসেন, শ্যমল দাস, পান্না, কালু, মহিউদ্দিন। এদের মধ্যে রহিম বাদশা ছাড়া বাকি ১২ জনকে ঢাকা প্রেরণ করা হয়েছে।

বিজ্ঞাপন

আহত রহিম বাদশা জানান, মীরকাদিম পৌরসভার হিসাব-নিকাশের কাগজ সংক্রান্ত একটি কাজের ব্যাপারে চার কাউন্সিলরসহ আমরা কয়েকজন মেয়রের বাসায় আলোচনা করছিলাম। হঠাৎ কিছু একটা বিস্ফোরণ ঘটে। কীসের থেকে এমন বিস্ফোরণ ঘটেছে তা এখনও বলতে পারছি না। মেয়র তার নিজ বাড়িতে আছেন, তিনি ভালো আছেন।

সূত্র:যুগান্তর

H/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা