যেভাবে ব্যাংকে লেনদেন করবেন লকডাউনে

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ এপ্রিল ৫, ২০২১ | ১১:২০
Link Copied Successfully!

আজ থেকে এক সপ্তাহের জন্য লকডাউন শুরু হয়েছে।  এই সময়ে বেশ কিছু বিধি নিষেধ মেনে চলতে হবে।  নতুবা কড়া ব্যবস্থা নেবে সরকার।

চলাফেরা-যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। এমতাবস্থায় ব্যাংকে জরুরি প্রয়োজনে লেনদেন কীভাবে চলবে? এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক রোববার এক সার্কুলারে বিস্তারিত জানিয়েছে।
লকডাউন চলাকালীন সীমিত আকারে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কার্যক্রম চালু থাকবে। সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এ আড়াই ঘণ্টা লেনদেন করা যাবে।

তবে ব্যাংকগুলোর সব শাখা খোলা থাকবে না। সিটি করপোরেশন ও জেলা সদরে দুই কিলোমিটারের মধ্যে একাধিক শাখা থাকলে একটি খোলা রাখতে হবে। কোনো শাখা বন্ধ থাকলে ওই শাখার গ্রাহকরা নিকটবর্তী কোন শাখায় সেবা পাবেন তা নোটিশ দিয়ে গ্রাহকদের জানাতে হবে। তবে আমদানি-রপ্তানি কার্যক্রম ও ব্যবসা বাণিজ্যের স্বার্থে শ্রম ঘন এলাকা ও বৈদেশিক বাণিজ্যের শাখাগুলো খোলা থাকবে।

বিজ্ঞাপন

সার্কুলারে বলা হয়েছে, সপ্তাহিক ছুটির দিন ও সরকারি ছুটির দিন ব্যতীত অন্য দিনগুলোতে ব্যাংকিং লেনদেনের জন্য সংশ্লিষ্ট শাখাগুলো সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চালু থাকবে। ব্যাংকগুলো অভ্যন্তরীণ কাজের সমন্বয়ের জন্য দুপুর ২টা পর্যন্ত খোলা থাকবে। এতে বলা হয়, ব্যাংকের প্রধান কার্যালয় ও শাখাগুলো জরুরি ব্যাংকিং সেবা নিশ্চিত করতে প্রয়োজন অনুযায়ী জনবলের বিন্যাস করতে হবে। ব্যাংক নিজ বিবেচনায় এ বিষয়ে সিদ্ধান্ত নেবে। এ সময় গ্রাহকরা টাকা জমা, উত্তোলন, ব্যাংক ড্রাফট, পে-অর্ডার, ট্রেজারি চালান, সরকারের বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির অর্থ বিতরণ, রেমিটেন্সে অর্থ প্রদান, নিজ শাখা বা আন্তঃশাখা অর্থ স্থানান্তর, সঞ্চয়পত্র ভাঙানো, বন্ড ভাঙানো যাবে। এছাড়া সব ধরনের ইউটিলিটি বিল পরিশোধ করা যাবে। চেক ক্লিয়ারিং ব্যবস্থাও খোলা থাকবে।

সূত্র:যুগান্তর

H/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা