মহাসড়কে সাধারণ মানুষের চাপ, মানছে না স্বাস্থ্যবিধি

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ এপ্রিল ৪, ২০২১ | ৫:১৫
Link Copied Successfully!

করোনাভাইরাসের প্রাদুর্ভাব বাড়ায় সারাদেশে এক সপ্তহের লকডাউন ঘোষণায় মহাসড়কে বেড়েছে মানুষের চাপ। এতে স্বাস্থ্যবিধি না মেনে পরিবহনগুলো বাড়তি ভাড়া আদায় করছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মহাসড়কে মানুষের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে।

রোববার (৪ এপ্রিল) ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে গিয়ে দেখা গেছে, করোনাভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় সরকার ঘোষিত লকডাউনের কারণে মানুষ গ্রামের বাড়ির দিকে ছুটছে। শুক্র ও শনিবার ছুটির পর প্রথম কর্মদিবসে মানুষ বাড়ি যেতে সড়কে ভিড় করছেন। মহাসড়কের টাঙ্গাইল রাবনা বাইপাস, এলেঙ্গা বাসস্ট্যান্ড ও টাঙ্গাইল নতুন বাসস্ট্যান্ডে গিয়ে মানুষের সরব উপস্থিতি দেখা গেছে।

অনেক ক্ষণ ধরে মহাসড়কে পরিবহনের জন্য অপেক্ষা করছি। একটা-দুটি বাস পেলেও বাড়তি ভাড়া চাচ্ছে। তবে সেখানে লোকে গাদাগাদি করে যাচ্ছে। পরিবার নিয়ে স্বস্তিতে যাওয়ার জন্য একটু অপেক্ষা করছি।

বিজ্ঞাপন

যাত্রীরা জানান, দেশের লকডাউনের ঘোষণার পর মানুষ বাড়িতে যাওয়ার জন্য হুমড়ি খেয়ে পড়ছেন। এতে পরিবহন চালকরা কয়েক গুণ বেশি ভাড়া দাবি করছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন তারা। অতিরিক্ত মানুষের চাপে সংক্রমণের ঝুঁকিও বেড়ে গেছে বহু গুণ।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ ইয়াসির আরাফাত বলেন, লকডাউন ঘোষণার কারণে মহাসড়কে লোক সংখ্যা বাড়ছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে লোকের সংখ্যাও বাড়ছে। এতে পরিবহনে স্বাস্থ্যবিধি মানাতে পুলিশ নিয়মিতই কার্যক্রম পরিচালনা করছে। যারা নিয়ম মানছেন না তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাও গ্রহণ করা হচ্ছে।

সূত্র:বিডি নিউজ বাংলা ২৪

বিজ্ঞাপন

H/N

 

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা