‘লকডাউনেও’ চলবে বইমেলা !

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ এপ্রিল ৪, ২০২১ | ৪:০৮
Link Copied Successfully!

করোনার সংক্রমণ সামাল দিতে সোমবার থেকে সাতদিন গণপরিবহন চলাচল বন্ধের পাশাপাশি বাজার-মার্কেট, হোটেল-রোস্তোরাঁসহ বিভিন্ন ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করে প্রজ্ঞাপন জারি করলেও এ সময়ে বইমেলা চলবে।

তবে অমর একুশে বইমেলার সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে প্রতিদিন বেলা ১২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মেলা চলবে।

রোববার দুপুরে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেসমিন নাহার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

প্রজ্ঞাপনে বলা হয়েছে, করোনাভাইরাস সংক্রমণের বিদ্যমান পরিস্থিতি ও সরকার কর্তৃক লকডাউন নির্দেশনার পরিপ্রেক্ষিতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রতিদিন বেলা ১২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বইমেলা হবে।

একইভাবে স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলা ও জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ যেকোনো কার্যক্রম থেকে বিরত থাকার জন্যও নির্দেশনা দেওয়া হয়েছে।

এ বছরের ১৮ মার্চ থেকে বইমেলা শুরু হয়ে আগামী ১৪ এপ্রিল পর্যন্ত চলার কথা রয়েছে। করোনা সংক্রমণ এড়াতে এ পর্যন্ত দুদফায় মেলার সময়সূচিতে পরিবর্তন আনা হলো।

বিজ্ঞাপন

প্রথমে বিকাল ৩টায় মেলা শুরু হয়ে রাত ৯টার পরিবর্তে সন্ধ্যা সাড়ে ৬টায় শেষ করার নির্দেশনা দেওয়া হয়েছিল। এবার লকডাউনের পরিস্থিতিতে নতুন সময়সীমা ঘোষণা করা হলো।

সূত্র: যুগান্তর

H/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা