ভূমিষ্ঠ শিশুটির ওজন ৫ কেজি ৭০০ গ্রাম

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ এপ্রিল ৩, ২০২১ | ২:২১
Link Copied Successfully!

ব্রাহ্মণবাড়িয়ায় ৫ কেজি ৭০০ গ্রাম ওজনের এক ছেলেশিশুকে জন্ম দিয়েছেন এক নারী। ওই শিশু ও তার মা সুস্থ আছেন।

গত বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে জেলা শহরের বেসরকারি হলিল্যাব হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে অস্ত্রোপচারের মাধ্যমে ওই শিশুর জন্ম হয়। গাইনি চিকিৎসক ফৌজিয়া আক্তার ওই অন্তঃসত্ত্বা মায়ের অস্ত্রোপচার করেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার বিকেলে জেলার সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়নের বাসিন্দা আবুল বাশার তাঁর স্ত্রী তাসলিমা বেগমকে (৩৮) হলিল্যাব হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যান। তাসলিমা এর আগে কোনো ধরনের অস্ত্রোপচার ছাড়াই তিন সন্তানের জন্ম দিয়েছেন। প্রসবজনিত ব্যথা বাড়তে থাকলে হাসপাতালের গাইনি চিকিৎসক ফৌজিয়া আক্তার সন্ধ্যা সাতটার দিকে তাসলিমার অস্ত্রোপচার¯করেন। পরে তাসলিমা একটি ছেলেশিশুর জন্ম দেন। জন্মের পর হাসপাতালের চিকিৎসকেরা শিশুটির ওজন মাপেন। ভূমিষ্ঠ হওয়া শিশুটির ওজন দেখায়, ৫ কেজি ৭০০ গ্রাম।

বিজ্ঞাপন

গত বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে জেলা শহরের বেসরকারি হলিল্যাব হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে অস্ত্রোপচারের মাধ্যমে ওই শিশুর জন্ম হয়। গাইনি চিকিৎসক ফৌজিয়া আক্তার ওই অন্তঃসত্ত্বা মায়ের অস্ত্রোপচার করেন।

হাসপাতালের চিকিৎসক জানান, কোনো নারী ৩৭ সপ্তাহের গর্ভবতী হলে সাধারণত আড়াই কেজি ওজনের শিশু জন্ম দিয়ে থাকেন। আর ৪০ সপ্তাহের গর্ভবতী হলে তিন থেকে সাড়ে তিন কেজি ওজনের শিশু জন্ম দেন। তবে গর্ভবতী নারী ও তার স্বামী সুঠাম দেহের অধিকারী হলে কেউ কেউ আবার চার থেকে সাড়ে চার কেজি ওজনের শিশুর জন্ম দেন। যাকে অতিরিক্ত ওজনের (ওভার ওয়েট) শিশু বলা হয়। তবে ভূমিষ্ঠ হওয়া শিশুর ওজন পাঁচ কেজি বা এর বেশি হলে একে সেক্রোসেমিয়া বলা হয়।

ফৌজিয়া আক্তার ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের গাইনি বিভাগের প্রধান চিকিৎসক। এই চিকিৎসক বলেন, ‘সাধারণত গর্ভবতী নারী ও তাঁর স্বামী সুঠাম দেহের অধিকারী হলে কিংবা শিশুর মা–বাবার ডায়াবেটিস থাকলে বেশি ওজনের শিশুর জন্ম হওয়ার কথা। কিন্তু এই শিশুর বেলায় ঘটনাটি পুরোপুরি ব্যতিক্রম। কারণ, তার মা ও বাবার শরীরের ওজন স্বাভাবিক এবং কারোরই ডায়াবেটিস নেই। তাসলিমা যে শিশুর জন্ম দিয়েছেন, সেটিকে আমরা সেক্রোসেমিয়া বা বেশি ওজনের শিশু বলে থাকি। বর্তমানে মা ও শিশু উভয়েই সুস্থ আছেন।

বিজ্ঞাপন

সূত্র: প্রথম আলো

H/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা