৭০ লাখ টাকার স্বর্ণসহ বিমানের কর্মচারী আটক

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ এপ্রিল ৩, ২০২১ | ১:৫৭
Link Copied Successfully!

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৭০ লাখ টাকার স্বর্ণসহ বাংলাদেশ বিমানের এক কর্মচারীকে আটক করেছে ঢাকা কাস্টমস হাউস (ডিসিএইচ)। তার নাম ঝন্টু চন্দ্র বর্মণ। তিনি বাংলাদেশ বিমানে এয়ারক্রাফট টেকনিশিয়ান হেলপার হিসেবে কর্মরত আছেন।

শুক্রবার দুপুরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের সিটে স্বর্ণগুলো পাওয়া যায়। যার ওজন ১ কেজি ১৬০ গ্রাম।

ডিসিএইচের এআরও শফিকুল ইসলাম রাসেল জানান, দুবাই থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট (বিজি ৫০৪৬) ঢাকায় আসে। গোপন সংবাদের ভিত্তিতে ওই ফ্লাইটের ভেতর থাকা ঝন্টু চন্দ্র বর্মণকে সন্দেহভাজন হিসাবে আটক করা হয়। তিনি বিমানে স্বর্ণ থাকার বিষয়ে প্রথমে অস্বীকার করলেও পরে ব্যাপক জিজ্ঞাসাবাদে ২১/সি সিটের হাতলের ভেতর স্বর্ণ থাকার বিষয় স্বীকার করেন। ওই হাতলের ভেতর বিশেষভাবে লুকানো স্বর্ণ উদ্ধার করা হয়। চোরাচালানের অভিযোগে তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা হয়েছে।

বিজ্ঞাপন

সূত্র:যুগান্তর

H/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা