প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকা যুক্তরাজ্য নারীর শ্লীলতাহানির চেষ্টা

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ এপ্রিল ২, ২০২১ | ৫:৫৩
Link Copied Successfully!

প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকা যুক্তরাজ্য প্রবাসী নারীর শ্লীলতাহানির চেষ্টা করেছে হোটেলের এক কর্মচারী। বৃহস্পতিবার রাত সোয়া ১১টার দিকে সিলেট নগরীর নুরহাজান গ্র্যান্ড আবাসিক হোটেলে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় হোটেল কর্মচারী শাহীনকে আটক করা হয়েছে। শুক্রবার বিকালে ওই নারী বাদী হয়ে শাহীনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনের ১০ ধারায় মামলা দায়ের করেছেন। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত সোয়া ১১টার দিকে সিলেট নগরীর দরগাহ গেটের নুরহাজান গ্র্যান্ড আবাসিক হোটেলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকা যুক্তরাজ্য প্রবাসী নারীর দরজায় কড়া নাড়ে কর্মচারী শাহীন। প্রবাসী নারী দরজা খুলতেই শাহীন তার সঙ্গে শ্লীলতাহানির জন্য ধস্তাধস্তি শুরু করে।

বিজ্ঞাপন

ওই সময় ওই নারীর চিৎকারে আশপাশের কক্ষের লোকজন এগিয়ে এসে শাহীনের কবল থেকে তাকে উদ্ধার করেন। পরে খবর দিলে পুলিশ এসে শাহীনকে আটক করে সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানায় নিয়ে যায়।

এ বিষয়ে কোতোয়ালি থানার ওসি এসএম আবু ফরহাদ শুক্রবার বিকালে জানান, শাহীনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

এক প্রশ্নের জবাবে ওসি বলেন, আমরা জেলা প্রশাসনকে বিষয়টি অবগত করেছি। হোটেল কর্তৃপক্ষের বিরুদ্ধে জেলা প্রশাসন ব্যবস্থা নিতে পারে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, বৃহস্পতিবার সকালে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ওই নারীসহ ৮৩ জন যাত্রী সিলেটে আসেন। এদের মধ্যে হোটেল নুরজাহানে ৬, হোটেল অনুরাগে ১১ জন, হোটেল হলিগেটে ১৭, হোটেল হলি সাইডে ৩, হোটেল স্টার প্যাসিফিকে ১, হোটেল লা রোজে ১৭, হোটেল লা ভিস্তায় ৮, হোটেল রেইন বো গেস্ট হাউজে ১০ ও রয়েল প্লামে ১০ জন প্রবাসীকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

সূত্র:যুগান্তর

h/n

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা