তুচ্ছ ঘটনায় এসএসসি পরীক্ষার্থীকে হত্যা

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ এপ্রিল ২, ২০২১ | ৪:৩৭
Link Copied Successfully!

বৃহস্পতিবার রাত পৌনে ১২টার দিকে উপজেলা শহরের জমিদারবাড়িসংলগ্ন জলটঙ্গিতে তাকে হত্যা করা হয়।

বিজয় সাহা শহরের তামাকপট্টি এলাকার লিটন সাহার দ্বিতীয় ছেলে। এ বছর সে নবারুন বিদ্যানিকেতন থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল। এ ঘটনায় মুক্তাগাছা থানায় একটি হত্যা মামলা হয়েছে।

নিহতের পরিবার  জানায়, শহরের ছাপ্পান্ন প্রহর মাঠে সাত দিনব্যাপী নামলিলা কীর্তন চলছিল। বৃহস্পতিবার ছিল এ কীর্তনের শেষ দিন। লোক সমাগম ছিল প্রচুর।

বিজ্ঞাপন

মাঠের পাশেই সড়কে মোটরসাইকেলের পেছন থেকে ধাক্কা নিয়ে কয়েক যুবকের মধ্যে কথা কাটাকাটি হয়।

এ ঘটনার জের ধরে রাত পৌনে ১২টার দিকে কয়েকজন যুবক বিজয় সাহাকে জমিদারবাড়িসংলগ্ন জলটঙ্গির পাশে স্বপ্নকুড়ির প্রতিবন্ধী স্কুলের গলির ভেতরে ধরে নিয়ে যায়। সেখানে তাকে গলায় ও বুকে এলোপাতাড়ি ছুরি মারা হয়।

পরে তাকে গুরুতর অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

এ সময় আবির, অর্পণ ও দীপ্ত নামে তিন যুবকও আহত হন। তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মুক্তাগাছা থানার ওসি মোহাম্মদ দুলাল আকন্দ যুগান্তরকে বলেন, মোটরসাইকেল চালানোর মতো তুচ্ছ এক ঘটনায় বিজয় সাহাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করা হয়েছে। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।

সূত্র:যুগান্তর

h/n

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা