পাবনা জেনারেল হাসপাতালে দফায় দফায় হামলা ভাংচুর

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ এপ্রিল ১, ২০২১ | ১১:২২
Link Copied Successfully!

পাবনা জেনারেল হাসপাতালে বহিরাগত অ্যাম্বুলেন্স চালক ও দালালরা বৃহস্পতিবার নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার ক্যাম্পে ও হাসপাতাল চত্বরের বিভিন্ন স্থানে দফায় দফায় হামলা চালিয়েছে। এ সময় আনসার সদস্যদের সঙ্গে বহিরাগতদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

কয়েক ঘণ্টা ধরে বহিরাগতদের তাণ্ডবে পুরো হাসপাতাল এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনার পর থেকে হাসপাতালের রোগী, তাদের স্বজনসহ নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যরা নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছে বলে তারা জানান।

আনসার সদস্যরা জানান, বুধবার রাতে হাসপাতালের মধ্যে বহিরাগত অ্যাম্বুলেন্স চালক ও দালালরা হাসপাতালের রোগীদের সঙ্গে ঝামেলা করছিল। আনসার সদস্যরা হাসপাতাল কর্তৃপক্ষের নির্দেশক্রমে বহিরাগতদের বের হয়ে করে দেয়ার চেষ্টা করলে তারা আনসার সদস্যদের ওপর চড়াও হয়। এ সময় বহিরাগতদের সঙ্গে আনসার সদস্যদের ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

এ ঘটনার সূত্র ধরে বৃহস্পতিবার সকাল থেকে বহিরাগতরা দলবদ্ধভাবে হাসপাতালের আনসার ক্যাম্পসহ হাসপাতাল চত্বরের বিভিন্ন স্থানে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে। বহিরাগতরা আনসার ক্যাম্পের ভেতরে ঢুকে হামলা চালায় ও টেলিভিশনসহ বিভিন্ন আসবাবপত্র ভাংচুর করে। দুপুর ২টা পর্যন্ত বহিরাগতদের এ তাণ্ডব চলে।

এ সময় আনসার সদস্যরা প্রতিরোধ করার চেষ্টা করলে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনার পর জরুরিভিত্তিতে হাসপাতাল কর্তৃপক্ষ বৈঠক করে বহিরাগতদের সব অ্যাম্বুলেন্স হাসপাতাল থেকে বের করে দেয়া হয়। পরে বহিরাগত অ্যাম্বুলেন্স চালক ও দালালরা হাসপাতাল চত্বরে বিক্ষোভ মিছিল করে।
সূত্র: যুগান্তর
H/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা