
কচুয়ায় প্যানেল মেয়র হলেন আমিনুল হক মিয়াজী

চাঁদপুরের কচুয়া পৌরসভা নির্বাচনে দ্বিতীয় বারের মতো বিপুল ভোটে বিজয়ী হয়েছেন ৫নং ওয়ার্ডের কাউন্সিলর আমিনুল হক মিয়াজি।তিনি তার সততার সঙ্গে ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের উন্নয়ন মূলক কাজ ও সক্রিয় ভূমিকা পালনের জন্য সকল কাউন্সিলরদের সমর্থনে গত ৩১ই মার্চ তাকে প্যানেল মেয়র হিসেবে নির্বাচিত করেন।
তিনি তার ওয়ার্ডের বেশি সময় গরীব অসহায় মানুষের পাশে থেকে নিবিড় কাজ করে গিয়েছেন,মাদকের বিরুদ্ধে সবসময়ই জিরু টলারেট ছিলেন,করোনা কালীন সময়ে প্রধান মন্ত্রী উপহার গুলো মেয়রের মধ্যেমে এলাকায় নিজের জীবনের ঝুঁকি নিয়ে সকলের কাছে ত্রান সামগ্রী পৌঁছে দিয়েছেন,সেই সময় থেকে তিনি মানুষের কাছে সুপারহিরো নামে পরিচিত হয়ে গেছেন। এদিকে ৮নং নবনির্বাচিত কাউন্সিল মাসুদ আলম তার ওয়ার্ডের পক্ষ থেকে গতকাল বৃহস্পতিবার তার কার্যালয়ে নবাগত প্যানেল মেয়র আমিনুল হক মিয়াজিকে ফুলেল শুভেচছা ও অভিনন্দন জানিয়েছেন এবং বলেন কচুয়া পৌরসভাকে উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তুলতে সর্বত্র জনকল্যাণে কাজ করে যাব ইনশাআল্লাহ ।
নবাগত প্যানেল মেয়র আমিনুল হক মিয়াজি জানান,আমি ছোট বেলা থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আর্দশকে মাথায় নিয়ে ছাত্র রাজনীতি থেকে অথ্যবধি পর্যন্ত আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় আছি।এরশাদের বিরোধী আন্দোলন থেকে শুরু করে বিগত বিএনপি জামাত সরকারের বিরুদ্ধে রাজপথে আন্দোলনে সংগ্রাম করে নির্যাতনের শিকার হয়ে ও আওয়ামী লীগের রাজনীতির থেকে সরে আসেনি। আমার চাওয়া পাওয়ার কিছুই নেই,জনগণের ভোটে বিজয়ী হয়েছি,তাই আমার সততা দিয়ে দিতে এসেছি,নিতে নয়,মহান আল্লাহতালা যতদিন আমাকে বাঁচিয়ে রাখবেন,ততদিন মানবকল্যাণে কাজ করে যাব।মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তুলতে আমি সর্বদা সক্রিয় আছি এবং থাকব।পরিশেষে তিনি সকলের আন্তরিক সহযোগিতা দোয়া ও আর্শীবাদ চেয়েছেন।






























