তিন সন্তানের জননীকে কুপিয়ে হত্যা করলেন শ্বশুর!

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ মার্চ ২৮, ২০২১ | ৪:৪৮
Link Copied Successfully!

পারিবারিক কলহের জেরে নোয়াখালীর সেনবাগে প্রবাসীর স্ত্রী তিন সন্তানের জননী ছায়েরা খাতুন প্রকাশ রেখা (৩৫) নামের এক গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যা করেছেন তার শ্বশুর আবদুল মান্নান প্রকাশ মনা।

ঘটনার পর থেকে অভিযুক্ত আবদুল মান্নান পলাতক রয়েছে।

রোববার বেলা ১১টার দিকে উপজেলার কেশারপাড় ইউনিয়নে ইটবাড়ীয়া গ্রামে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত ছায়েরা খাতুন রেখা ওই গ্রামের কুয়েত প্রবাসী মো. বাবুলের স্ত্রী ও উপজেলার অর্জুনতলা ইউনিয়নের মানিকপুর গ্রামের হানিফ মিয়ার মেয়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ১৮ বছর পূর্বে রেখার সঙ্গে প্রবাসী বাবুলের বিয়ে হয়। বিবি আমেনা (১৬), সাইফুল ইসলাম শাওন (১৪) ও জাফর ইসলাম (১১) নামের তাদের তিন সন্তান রয়েছে।

স্বামী বিদেশে থাকায় সন্তানদের নিয়ে শ্বশুর-শাশুড়ির সঙ্গে থাকতেন রেখা। পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে শ্বশুর মান্নানের সঙ্গে বিরোধ ছিল রেখার।

বিজ্ঞাপন

রোববার সকালে ঘর থেকে রেখার চিৎকার শুনে বাড়ির লোকজন এগিয়ে যান। এ সময় আবদুল মান্নান ঘর থেকে দ্রুত পালিয়ে যান। পরে ঘরে গিয়ে রেখার ক্ষতবিক্ষত রক্তাক্ত মৃতদেহ পড়ে থাকতে দেখে উপস্থিত লোকজন থানায় খবর দেন।

বিষয়টি নিশ্চিত করে সেনবাগ থানার ওসি আবদুল বাতেন মৃধা যুগান্তরকে জানান, খবর পেয়ে নিহতের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের শরীরের একাধিক ছুরির জখমের চিহৃ রয়েছে।

তিনি বলেন, পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অভিযুক্ত আবদুল মান্নান মনাকে গ্রেফতারে অভিযান চলছে।

সূত্র:যুগান্তর

h/n

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা