ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে দুজন নিহত

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ মার্চ ২৭, ২০২১ | ৫:৫০
Link Copied Successfully!

মুন্সিগঞ্জ সদর উপজেলায় ট্রাক ও অটোরিকশার (মিশুক) মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। গতকাল শুক্রবার রাতে সিপাহীপাড়া পল্লী বিদ্যুৎ অফিসের সামনের সড়কে ওই দুর্ঘটনা ঘটে।

ওই রাতেই অটোরিকশাচালক শামসুল হক (৬০) মারা যান। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অটোরিকশার আহত যাত্রী আজিজ ব্যাপারীর (৭২) মৃত্যু হয়।

নিহত শামসুল হক রামপাল ইউনিয়নের পানহাটা এলাকার কফি হালদারের ছেলে। আজিজ ব্যাপারী পঞ্চসারের মালিগাঁও এলাকার খলিল দেওয়ানের ছেলে।

বিজ্ঞাপন

পুলিশের হাতিমারা তদন্ত কেন্দ্র সূত্রে জানা যায়, স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাত সাড়ে ১০টার দিকে অটোরিকশাচালক শামসুল হক মারা যান। আজ সকাল ১০টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে আজিজ ব্যাপারীর মৃত্যু হয় বলে জানিয়েছেন তাঁর ছেলে নবীন ব্যাপারী।

হাতিমারা পুলিশ তদন্ত কেন্দ্রর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক নাসির শেখ জানান, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল থেকে আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এ সময় স্থানীয় লোকজনের সহায়তার মরিচবোঝাই ট্রাক ও অটোরিকশা জব্দ করে হাতিমারা তদন্ত কেন্দ্রে আনা হয়।

সূত্র:প্রথম আলো

বিজ্ঞাপন

h/n

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা