সড়ক দুর্ঘটনায় দুই বোনের সব শেষ

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ মার্চ ২৭, ২০২১ | ৫:৩৩
Link Copied Successfully!

দুই বোন বিয়ে করেছিলেন দুই ভাইকে। বড় বোন কামরুন্নাহারের বিয়ে হয় শাহজাহানের সঙ্গে। আর ছোট বোন শামছুন্নাহারের বিয়ে হয় শাহজাহানের ছোট ভাই সালাহ উদ্দিনের সঙ্গে। এখন থেকে প্রায় ১৮ বছর আগে সড়ক দুর্ঘটনায় কামরুন্নাহারের স্বামী মারা যান। আর গতকাল শুক্রবার রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় কামরুন্নাহার, ছোট বোন শামছুন্নাহার ও তাঁর স্বামী-সন্তান সবাই মারা যান। মায়ের সঙ্গে বেড়াতে বের না হওয়ায় দুই বোনের পরিবারে বেঁচে আছেন শুধু কামরুন্নাহারের একমাত্র ছেলে আহসান হাবিব।

আজ শনিবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে দুই মেয়ে, জামাতা ও নাতি-নাতনির লাশ নিতে এসেছিলেন কামরুন্নাহারের বাবা আবদুল করিম সরকার। তাঁর বাড়ি রংপুরের পীরগঞ্জ উপজেলার বড়রাজারামপুর গ্রামে। রাতেই রংপুর থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছেছেন। কিন্তু দুপুর পর্যন্ত প্রিয়জনদের লাশ দেখতে পাননি। হাসপাতালের আনুষ্ঠানিকতা শেষ করতে দেরি হচ্ছে। সেই অপেক্ষায় বসে আছেন তিনি।

কামরুন্নাহারের সঙ্গে মাইক্রোবাসে ছিলেন তাঁর ছোট বোন শামছুন্নাহার, তার স্বামী সালাহ উদ্দিন, তাদের দুই ছেলেমেয়ে সাজিদ ও সাফা। তারা এখন শুধুই স্মৃতি।

বিজ্ঞাপন

আবদুল করিম সরকারের সঙ্গে লাশ নিতে এসেছিলেন মহসীন আলী নামে তাঁর এক আত্মীয়। তিনি লাশ নেওয়ার জন্য দৌড়ঝাঁপ করছিলেন। মহসীন বলেন, ১৮ বছর আগে একইভাবে কামরুন্নাহারের স্বামী সড়ক দুর্ঘটনায় মারা যান। তিনি একটি মোটরসাইকেলে যাচ্ছিলেন। আর একটি বাস তাঁকে চাপা দিয়েছিল। কে জানত, যাঁরা বাকি ছিলেন তাঁরা একইভাবে সড়ক দুর্ঘটনায় মারা যাবেন!

মহসীন বলেন, এই পরিবারের জন্য শোক সামাল দেওয়া কঠিন হবে। আরও কঠিন হবে কামরুন্নাহারের ছেলে আহসান হাবিবের জন্য। হাবিব এবার বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন। জন্মের পর তিনি সড়ক দুর্ঘটনায় তাঁর বাবাকে হারিয়েছেন। একমাত্র অবলম্বন ছিলেন মা। তিনিও একইভাবে চলে গেলেন। আফসোস করে তিনি বলেন, কে জানত যে দুই বোনের সংসার এভাবে সড়কেই শেষ হয়ে যাবে!

শুক্রবার বেলা পৌনে দুইটার দিকে রাজশাহীর কাটাখালী থানার সামনে মাইক্রোবাস ও যাত্রীবাহী বাসের সংঘর্ষে মাইক্রোবাসে আগুন ধরে যায়। এই আগুনে পুড়ে মাইক্রোবাসের ১৭ আরোহীর মৃত্যু হয়।

বিজ্ঞাপন

সূত্র:প্রথম আলো

h/n

 

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা