তুলার গুদামে আগুন

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ মার্চ ২৪, ২০২১ | ৬:২০
Link Copied Successfully!

রাজশাহীতে একটি তুলার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বুধবার দুপুরে নগরের গণকপাড়ার তুলাপট্টি এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দুটি স্টেশনের সাতটি গাড়ি প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ ফায়ার সার্ভিস জানাতে পারেনি।

গণকপাড়া তুলাপট্টির ‘শামীম বেড হাউস’ নামের একটি তুলার দোকানের গুদামে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। শামীম বেড হাউস লেপ, তোষক, গদি ও বালিশ তৈরির কাজ করে। দোকানের পাশেই এর গুদাম।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ দুপুর সাড়ে ১২টার দিকে একটি ভ্যানে করে তুলার বস্তা আসে। এর কিছুক্ষণ পর বস্তাটি তুলার গুদামে রাখা হয়। ওই গুদামে কাজ করেন নগরের ছোটবনগ্রাম এলাকার লাইলি বেগম (৩০)। তাঁর সঙ্গে ছিল আট বছরের শিশু সাইদ হাসান (লাবীব)। বেলা দেড়টার দিকে লাইলি বেগম বাইরে থেকে হঠাৎ গিয়ে গুদামে আগুন দেখতে পান। তিনি আগুন নেভানোর জন্য বালতির পানি দিতে থাকেন। তাঁর ছেলে আশপাশের মানুষকে বিষয়টি জানান। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পুরো গুদামজুড়ে। গুদামে টিনের চালা তুলার ওপর পড়ে যায়। এতে ভেতরে জ্বলতে থাকে আগুন। স্থানীয় ব্যক্তিদের ধারণা, বাইরে থেকে ভেতরে নেওয়া ওই তুলার বস্তাতেই আগুন ছিল এবং সেখান থেকে আগুন লেগেছে। দোকানের সামনে বস্তা থাকার সময় কেউ জ্বলন্ত সিগারেটের অংশ ফেলে যেতে পারে। পরে বেলা সাড়ে তিনটার দিকে পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

বিজ্ঞাপন

সরেজমিনে দেখা যায়, গণকপাড়া এলাকার ওই গুদামের সামনে শামীম হোসেনের ‘শামীম বেড হাউস’ নামের দোকান রয়েছে। গণকপাড়া এলাকায় তুলাপট্টির ওই এলাকায় বেশির ভাগ ব্যবসায়ীর সামনে দোকান আর পেছনে গুদাম। দোকান থেকে ১০০ মিটার ভেতরেই আগুন লাগে। ওই গুদামের আশপাশে আরও কয়েকটি গুদাম ছিল। তবে সেগুলো আগুন ছড়াতে পারেনি। ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নেভান। তাঁদের সঙ্গে যোগ দেন স্থানীয় ব্যক্তিরাও।

এ বিষয়ে গুদামের মালিক শামীম হোসেনকে ফোন দেওয়া হলে তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়। তাঁর দোকানকর্মচারী লাইলি বেগম জানান, তিনি এখানে এসে চলে গেছেন। গুদামে আগুন দেখে তিনি অসুস্থ হয়ে পড়েছেন।

বিজ্ঞাপন

সুত্র:প্রথম আলো

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা