
রাতের আঁধারে ‘জিন নিয়ে খেলা’, মাদ্রাসাশিক্ষক আটক
Link Copied Successfully!


মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় রাতের আঁধারে ‘জিন নিয়ে খেলা’ করার অভিযোগে মাসুদ উদ্দিন নূর নামে এক শিক্ষককে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার রাতে উপজেলার ধীপুর ইউনিয়নের রাহেলা মহিলা মাদ্রাসা থেকে তাকে আটক করা হয়।
আটক মাদ্রাসাশিক্ষক মাসুদ উদ্দিন নূর।


এ বিষয়ে টঙ্গীবাড়ী থানার ওসি হারুণ অর রশিদ জানান, থানার মোবাইল ফোনে এক ব্যক্তি অভিযোগ করেন— রাহেলা মহিলা মাদ্রাসায় নূর নবী নামে এক শিক্ষক মধ্যরাতে জিন নিয়ে খেলা করে।
এতে ওই মাদ্রাসাছাত্রীরা ভয় পাচ্ছে। বিষয়টি জানার জন্য ওই শিক্ষককে থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তদন্ত করে দেখা যায়, ঘটনাটি মিথ্যা, তাই তাকে ছেড়ে দেওয়া হয়েছে।
সুত্র:যুগান্তর



























