করোনার নতুন উপসর্গ !

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ মার্চ ২১, ২০২১ | ১১:০৩
Link Copied Successfully!

দেশে আবারও বাড়তে শুরু করেছে করোনা ভাইরাসের সংক্রমণ। বন্দর নগরী চট্টগ্রামেও প্রতিদিন বাড়ছে সংক্রমণের হার। সেই সাথে করোনায় নতুন উপসর্গ পরিলক্ষিত হচ্ছে রোগীদের মধ্যে। তবে এতকিছুর পরও মানুষের মধ্যে সচেতনতা নেই বললেই চলে। এমন পরিস্থিতির কারণে আগামী এপ্রিল থেকে জুন মাসে সংক্রমণ আরো বেড়ে গিয়ে গেলো বছরের পরিস্থিতি তৈরি হতে পারে বলে মনে করছেন স্বাস্থ্য সংশ্লিষ্টরা।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, সংক্রমণ বাড়ার পাশাপাশি করোনা সংক্রমণে নতুন ধরনের উপসর্গ পরিলক্ষিত হচ্ছে। জ্বর ছাড়া চোখের প্রদাহ, শরীর ব্যথা, চামড়া লাল হয়ে যাওয়া, হাত ও পায়ের আঙ্গুল সাদা হয়ে যাওয়া, মাথাব্যথা, ডায়রিয়া ইত্যাদি লক্ষণ দেখা যাচ্ছে। এখন থেকে সতর্ক না হলে সামনের পরিস্থিতি আরো জটিল হতে পারে। বাইরে গেলে অবশ্যই মুখে মাস্ক ও স্যানিটাইজ করার পরামর্শ সংশ্লিষ্টদের।

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিক্যাল কলেজের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. রজত শংকর রায় বিশ্বাস সুপ্রভাতকে বলেন, ‘আনকমন উপসর্গ এখন কমন হিসেবে দেখা দিয়েছে। করোনা সংক্রমণে নতুন ধরনের উপসর্গ পরিলক্ষিত হচ্ছে। এই যেমন জ্বর ছাড়া চোখের প্রদাহ, গলা ব্যথা, শরীর ব্যথা, চামড়া লাল হয়ে যাওয়া, হাত ও পায়ের আঙ্গুল সাদা হয়ে যাওয়া, মাথাব্যথা ইত্যাদি। তাই সচেতনতার কোনো বিকল্প নেই। কাজেই বাইরে গেলে অবশ্যই মাস্ক এবং স্যানিটাইজ নিয়মিত করতে হবে। না হয় কঠিন সময়ের মুখোমুখি হতে হবে।’

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা