
নিজের ট্রাক্টরের নিচে চাপা পড়ে প্রাণ গেল
Link Copied Successfully!


চুয়াডাঙ্গার দামুড়হুদায় মেরামতের সময় নিজ ট্রাক্টরের নিচে চাপা পড়ে হোসেন আলী ওরফে হুসাইন (২৬) নামে এক চালক নিহত হয়েছেন।
শনিবার বেলা ১১টার দিকে দামুড়হুদা উপজেলা শহরের বাসস্ট্যান্ড মোড়ের একটি গ্যারেজে এ দুর্ঘটনা ঘটে। নিহত হোসেন আলী দামুড়হুদা উপজেলার কাদিপুর গ্রামের মৃত মহাব্বত আলীর ছেলে।
স্থানীয়রা জানান, ট্রাক্টরের হাইড্রলিকের সমস্যা দেখা দিলে চালক হুসাইন সকালে গাড়িটি দামুড়হুদা উপজেলা শহরের বাসস্ট্যান্ড মোড়ে আলমগীরের গ্যারেজে নিয়ে যান। এরপর নিজেই ট্রাক্টরের নিচে কাজ করছিলেন।


এ সময় অসাবধানতাবশত হাইড্রলিকটি পড়ে গেলে ট্রাক্টরটি তার মাথার উপর পড়ে। এতে হুসাইন গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দামুড়হুদা মডেল থানার ওসি আব্দুল খালেক বিষয়টি নিশ্চিত করেছেন।
সুত্র:যুগান্তর




























