হাইমচরে যুবককের গলা কেটে হত্যা

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ মার্চ ২০, ২০২১ | ২:৪১
Link Copied Successfully!

হাইমচর উপজেলায় বিয়ের দাওয়াত খেয়ে ফেরার পথে বখাটেদের অতর্কিত হামলায় মোবারক হোসেন (২০) নামে এক যুবককে গলা কেটে হত্যা করা হয়েছে।

১৯ মার্চ শুক্রবার সন্ধ্যায় উপজেলার ২নং উত্তর আলগী ইউনিয়নের পশ্চিম ভিঙ্গোলিয়া গ্রামের হাফেজিয়া মাদ্রাসার সামনে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় চারজন গুরুতর আহত হয়েছে। নিহত মোবারক উপজেলার ভিঙ্গুলিয়া গ্রামের মুক্তার হোসেন গাজীর ছেলে।

আহতরা হলেন রাজু আহমেদ (২৫), মহিন (১৮), হামিদ (২০) ও মহিন (২১)। তারা বর্তমানে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।এছাড়াও আরো বেশ কজন কম বেশি আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

বিজ্ঞাপন

জানা যায় একই গ্রামের মিজান এর ছেলে মহন খান (২১) নেতৃত্বে ৫ জন মিলে সুইচ গিয়ার দিয়ে দিয়ে
নিহত মোবারক হোসেনকে আঘাত করে।

নিহত মোবারককে হাসপাতালে নিয়ে আসা রাজু নামে এক যুবক জানান, সেখানে কিছু বখাটে ছেলেদের দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। তার কিছুক্ষণ পরেই মোবারকে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখে আমরা কয়েকজন মিলে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসি।

আহত মহিনের পিতা শাহজাহান ভূঁইয়া জানান, শুক্রবার দুপুরে তারা ভিঙ্গুলিয়া গ্রামে কনে পক্ষের বাড়িতে বিয়ের দাওয়াত খেতে যান। ওই বাড়ি থেকে তারা দাওয়াত খেয়ে ফেরার পথে পশ্চিম ভিঙ্গুলিয়া হাফেজিয়া মাদ্রাসার সামনে আসলে দেখতে পারেন কিছু বখাটে যুবক দুই পক্ষের মাঝে ঝগড়া চলছে। এ সময় তারা তাদের ছাড়াতে গেলে একটি পক্ষ চাপাতি, ছুরি সহ দেশীয় অস্ত্র দিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। ওই হামলায় মোবারকের গলায় কোপ দিলে সে রক্তাক্ত জখম হয়ে গুরুতর আহত হয়ে পড়েন।

বিজ্ঞাপন

অন্যরা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক ডাক্তার সৈয়দ আহমেদ কাজল তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে এএসপি হেডকোয়ার্টার আসাদুজ্জামান জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটেছে। এতে তিনজন গুরুতর আহত হয়েছে এবং একজন নিহত হয়েছেন বিষয়টি নিয়ে আমরা গুরুত্বসহকারে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছি।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা