বঙ্গবন্ধু স্মরণে নাইজেরিয়ান শিল্পীর বাংলা গান

Default User
বিনোদন ডেস্ক
আপডেটঃ মার্চ ১৭, ২০২১ | ৩:০২
Link Copied Successfully!

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে ‘যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই’ গানটি গেয়েছেন নাইজেরিয়ান কণ্ঠশিল্পী প্রিন্সেস বোলা জাইগেদে।মুজিব বর্ষ উপলক্ষে বাংলায় গানটি গান তিনি নাইজেরিয়ায় বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে এ সংগীতের আয়োজন করা হয়।

দেশে বিভিন্ন অনুষ্ঠানে ও দিবসে বাজানো এই গানের গীতিকার হাসান মতিউর রহমান ও সুরকার মলয় কুমার গাঙ্গুলী।

১৯৯০ সালে লেখা গানটির শিল্পী সাবিনা ইয়াসমীন। এ গানের সুবাদে তিন দশক ধরে বঙ্গবন্ধুভক্ত অসংখ্য মানুষের ভালোবাসাও পেয়েছেন তাঁরা।

বিজ্ঞাপন

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্‌যাপন উপলক্ষে ১৭ থেকে ২৬ মার্চ পর্যন্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তার অংশ হিসেবেই এ গান গাইলেন নাইজেরিয়ান এই শিল্পী।

১০ দিনের এ অনুষ্ঠানের মূল থিম ‘মুজিব চিরন্তন’। তবে বিভিন্ন দিনের অনুষ্ঠানের পৃথক থিম থাকছে। ১৭ মার্চের অনুষ্ঠানের থিম ‘ভেঙেছ দুয়ার এসেছো জ্যোতির্ময়’।

এসব আয়োজনে অংশ নিচ্ছেন মালদ্বীপ, নেপাল, শ্রীলঙ্কা, ভুটান, ভারতের রাষ্ট্র-সরকারপ্রধানেরা।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা