ঘরে মিলল শিশুর ঝুলন্ত লাশ

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ মার্চ ১৫, ২০২১ | ৩:৪০
Link Copied Successfully!

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় নিজ ঘরে রোওজা আক্তার (৭) নামে এক শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার সন্ধ্যায় উপজেলার পুকুরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
শিশুটির পরিবারের দাবি, দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিল রোওজা।

নিহত রোওজা উপজেলার পুকুরপাড়া গ্রামের মোহাম্মদ আলীর মেয়ে। রোওজা আক্তার রুনিহালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল।
নিহত শিশুর বাবা মোহাম্মদ আলী বলেন, আমার মেয়ে কখন যে ঘরের দরজা বন্ধ করে গলায় ফাঁস দিয়েছে তা কেউ বলতে পারি না। আমার বড় মেয়ে ঘরের দরজা খুলে দেখতে পায় রোওজা গলায় ফাঁস দিয়েছে।

বিজ্ঞাপন

এ সময় তার চিৎকারে পরিবারের অন্য সদস্যরা এসে তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে তিনি রোওজাকে মৃত ঘোষণা করেন।

পাঁচবিবি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাইদুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে— শিশুটি আত্মহত্যা করেছে। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা