কণ্ঠশিল্পী বিউটির অবস্থা আশঙ্কাজনক

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ মার্চ ১৩, ২০২১ | ৩:৫৩
Link Copied Successfully!

কক্সবাজারে কনসার্টে যাওয়ার পথে লরির ধাক্কায় গুরুতর আহত হয়েছেন তরুণ গায়িকা বিউটি খান। আশঙ্কাজনক অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার ভোরে শোয়ের শোয়ের উদ্দেশ্যে কক্সবাজার যাচ্ছিলেন বিউটি ও তার গানের দল। পথে চট্টগ্রামের মীরসরাই এলাকায় পৌঁছলে উল্টো দিক থেকে আসা একটি লরি তাদের মাইক্রোবাসকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

এতে ঘটনাস্থলেই প্রাণ হারান প্যাড বাদক পার্থ গুহ পার্থ গুহ। আর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর প্যাড ও পার্কাসন বাদক হানিফ মারা যান।

বিজ্ঞাপন

দুর্ঘটনায় মারাত্মক আহত হন মাইক্রোবাসে থাকা তরুণ গায়িকা বিউটি খানসহ অন্যরা। তবে বিউটির অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

দুর্ঘটনার আগে ভোররাত ৪টা ৩ মিনিটে বিউটি খান তার ফেসবুক ওয়ালে দুটি ছবি পোস্ট করেন। একটিতে তিনি একা, অন্যটিতে তিনিসহ ছয়জন। সবাই সংগীত ভুবনের বাসিন্দা। ছবি দুটি দিয়ে বিউটি লেখেন, ‘কক্সবাজারের পথে’। কিন্তু বিউটিদের কক্সবাজার যাওয়া হলো না।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই আলাউদ্দিন যুগান্তরকে বলেন, আহত বেশ কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে কণ্ঠশিল্পী বিউটির অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা