৭ অস্ত্রধারী ডাকাত ও এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ মার্চ ১৩, ২০২১ | ২:৪১
Link Copied Successfully!

ডিবির বিশেষ অভিযানে ৭ অস্ত্রধারী ডাকাত ও ১ মাদক ব্যবসায়ীসহ মোট ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এরা প্রত্যেকেই ময়মনসিংহ নগরীর ভয়ংকর ছিনতাইকারী ও ডাকাতির সংঘবদ্ধ চক্র। গ্রেপ্তারকালে এদের কাছ থেকে ১ টি পাইপগান, ২টি গুলি, ১টি চাপাতি, ৫ টি চাকু ও ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গতকাল রাতের অভিযানে এদের গ্রেপ্তার করা হয়।

ডিবি ওসি মো. শাহ কামাল আকন্দের নির্দেশে এসআই মো. আব্দুল জলিল ফোর্সসহ কোতোয়ালী থানা এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করেন। কোতোয়ালী থানাধীন দিঘারকান্দা নিজাম নগর থেকে এদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- বাঘমারা গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে ফরহাদ (২৪) (বাঘমারা প্রাইমারী স্কুলের পাশে জনৈক সুরুজ উকিলের বাসার ভাড়াটিয়া), কালিবাড়ী রোডের মৃত আ. বারেকের ছেলে রফিকুল ইসলাম জয় (২৫), কৃষ্টপুরের আ. রহিমের ছেলে মো. সানি (২৩), কৃষ্টপুর বাগানবাড়ীর মৃত আনোয়ার কামালের ছেলে সরোয়ার হোসেন শিপু (৩২), পাটগুদাম রোডের মৃত. ইসরাইল মিয়া ওরফে বেঙ্গা মিয়ার ছেলে মো. মাসুম মিয়া (৩০), কোতোয়ালী মডেল থানাধীন কৃষ্টপুর আদর্শ কলোনীর মো. নূর ইসলামের ছেলে মো. নবী হোসেন (৩৫) এবং ত্রিশাল থানাধীন পারখাইল রাঘামারা বালিপাড়ার মুনসুর আলীর ছেলে শাহরিয়ার হোসেন রিফাত (২০)।

এদিকে, এসআই মো. জাকির হোসেন সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে কোতোয়ালী থানার সারদা ঘোষ রোড থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারি নাঈম আহম্মেদ সিয়ামকে (২২) গ্রেপ্তার করেন। মাদক কারবারি নাঈম নওমহল নন্দীবাড়ী এলাকার মৃত আসলাম আহম্মেদের ছেলে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা