কিশোরীকে বাড়ি থেকে তুলে নিয়ে ধর্ষণ

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ মার্চ ১২, ২০২১ | ৫:০৩
Link Copied Successfully!

হবিগঞ্জের বানিয়াচংয়ে কিশোরীকে বাড়ি থেকে তুলে নিয়ে হাওরে ধর্ষণ করা হয়েছে। খাগড়াছড়ির রামগড়ে পাতাছড়া ইউনিয়ন ইউপি সদস্যের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেছেন এক গৃহবধূ। নরসিংদীর পলাশে এক তরুণী ধর্ষণের শিকার হয়েছেন। পটুয়াখালীর দুমকিতে কিশোরীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। প্রতিনিধিদের পাঠানো খবর-

হবিগঞ্জ ও বানিয়াচং : বানিয়াচং উপজেলার শ্রীমঙ্গলকান্দি গ্রামে বাড়ি থেকে বুধবার রাত ১০টায় এক কিশোরীকে তুলে হাওরে নিয়ে ধর্ষণ করেছে দুজন। এ ঘটনায় ওই দিন রাতেই আইয়ুব আলী ও সোহেল মিয়া নামের দুই ব্যক্তিকে আটক করেছেন বিথঙ্গল পুলিশ ফাঁড়ির সদস্যরা। ফাঁড়ির ইনচার্জ জাকির হোসেন জানান, এ ঘটনার অভিযোগ পেয়ে অভিযুক্ত দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। উভয়পক্ষের বক্তব্যে ধারণা করা হচ্ছে মেয়েটিকে ধর্ষণের চেষ্টা চালানো হয়েছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।

রামগড় (খাগড়াছড়ি) : স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য এক গৃহধূকে ধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। রামগড় উপজেলার ২নং পাতাছড়া ইউনিয়নের ২নং ওয়ার্ডে ঘটনাটি ঘটে। মেম্বার মহিউদ্দিনের বিরুদ্ধে ও গৃহবধূ একাধিকবার ধর্ষণের অভিযোগে মামলা করেছেন রামগড় থানায়। মামলার পরপরই মেম্বার ও মেম্বারের লোকজনের হুমকিতে ওই গৃহবধূ ও তার পরিবার বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে বলে জানান গৃহবধূর বাবা ও মামলার বাদী।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা