২৭ বছর পর মিলল অক্ষত লাশ কবর থেকে, এলাকায় চাঞ্চল্য

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ মার্চ ১১, ২০২১ | ২:৩৫
Link Copied Successfully!

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে কবর দেওয়ার ২৭ বছর পর মিলল অক্ষত লাশ। মাদ্রাসার ঘর নির্মাণের জন্য খোঁড়াখুঁড়ির সময় অক্ষত অবস্থায় ওই লাশ পাওয়া যায়।

বৃহস্পতিবার সকালে পৌরসভার ৯নং ওয়ার্ড মর্দানা এলাকায় থেকে শ্রমিকরা ওই লাশ উদ্ধার করে।
লাশটি ওই গ্রামের এমাজ উদ্দিন মণ্ডলের ছেলে করিম মণ্ডলের।
খবর পেয়ে শত শত এলাকাবাসী মরদেহ দেখার জন্য ওই এলাকায় ভিড় করেন।

এমাজ উদ্দিনের স্বজনরা জানান, করিম মণ্ডল ২৭ বছর আগে মারা যান। তাকে বাড়ির পেছনে পারিবারিক কবরস্থানে দাফন কর হয়। মঙ্গলবার কবরস্থানের পাশে মাদ্রাসার ঘর নির্মাণের জন্য খোঁড়াখুঁড়ি শুরু করা হয়। বৃহস্পতিবার সকালে খোঁড়াখুঁড়ির সময় করিম মণ্ডলের অক্ষত মরদেহ দেখতে পান শ্রকিমরা।

বিজ্ঞাপন

মৃত করিম মণ্ডলের ছেলে সেন্টু মণ্ডল (৪০) লাশটি তার বাবার শনাক্ত করে জানান, প্রায় ২৭ বছর আগে তার বাবার স্বাভাবিক মৃত্যু হলে ওই স্থানে দাফন করা হয়। তবে লাশের দেহে কোনো পরিবর্তন হয়নি, পচেনি। এমনকি কাফনের কাপড়েরও কোনো পরিবর্তন ঘটেনি।

তিনি জানান, তার বাবা ইসলামিক বিধি বিধান মেনে চলতেন।

এলাকাবাসী জানায়, মৃত করিম মণ্ডল ওই এলাকার মধ্যে একজন ধার্মিক ছিলেন। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে মরদেহটি সরিয়ে অন্য স্থানে দাফন করা হয়েছে বলে এলাকাবাসী জানিয়েছেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা