সীমান্তে মাটি নিচে থেকে রকেট লঞ্চারের গোলা উদ্ধার

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ মার্চ ১০, ২০২১ | ১:১৯
Link Copied Successfully!

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী কালাকুমা গ্রামের ফসলি জমির মাটির নিচ থেকে রকেট লঞ্চারের গোলা উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ওই গ্রামের জনৈক আতর আলীর খেত থেকে এটি উদ্ধার করা হয়। পুলিশ গোলাটি তাদের হেফাজতে নিয়েছে। ওই গ্রামে পুলিশ পাহারার ব্যবস্থা করা হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সীমান্তবর্তী কালাকুমা গ্রামের এক যুবক ভারত থেকে বয়ে আসা ভোগাই নদে গোসল করতে যান। এ সময় পানির নিচে রকেট লঞ্চারের গোলাটি পান। পরে ভয়ে ওই যুবক কাউকে কিছু না জানিয়ে নদসংলগ্ন কালাকুমা গ্রামের কৃষক আতর আলীর ফসলি জমিতে গোলাটি পুঁতে রাখেন। বিষয়টি এলাকায় জানাজানি হয়। খবর পেয়ে কালাকুমা বিজিবি ক্যাম্পের সদস্যরা পুলিশকে খবর দেন। সন্ধ্যায় নালিতাবাড়ী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আফরোজা নাজনীন, নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদসহ পুলিশ সদস্যরা ঘটনাস্থলে যান। মাটি খুঁড়ে পরিত্যক্ত অবস্থায় রকেট লঞ্চারের গোলাটি উদ্ধার করা হয়।

ওসি বছির আহমেদ গতকাল রাতে প্রথম আলোকে বলেন, বিজিবির মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে গোলাটি পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে। গোলাটি পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। পরবর্তী সময়ে গোলাটি নিষ্ক্রিয় করা হবে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা