কচুয়ায় আলুর বাম্পার ফলন, দাম বেশি পাওয়ায় খুশি কৃষকরা

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ মার্চ ৯, ২০২১ | ৯:৩০
Link Copied Successfully!

কৃষকের চোখে মুখে আনন্দের হাসি,দীর্ঘমেয়াদী শৈত্যপ্রবাহ না থাকায়, রোগ-বালাই কম হওয়ায় এবং আবহওয়া অনুকূলে থাকায় কচুয়ায় আলুর বাম্পার ফলন হয়েছে। গত বছর ভালো দাম পাওয়ায় এ বছর প্রায় ৫শ’ হেক্টর জমিতে আলু চাষ বেশি হয়েছে। ফলনের পাশাপাশি ১৪ টাকা কেজি দাম পেয়ে খুশি কৃষক। আমন ধান কাটার পর একই জমিতে আলু চাষ করে অতিরিক্ত অর্থ আয় করছেন। এতে আমন ধান চাষে ঘাটতি অর্থ পুষিয়ে নেয়ার পাশাপাশি, একই জমিতে বছরে তিন ফসল উৎপাদন করছেন কৃষকরা।

 

উপজেলা কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের তথ্য মতে, গত বছর কচুয়ায় প্রায় ২ হাজার হেক্টর জমিতে আলুর চাষ হয়েছিলো। চলতি মৌসুমে কচুয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের ২ হাজার ৬শ’ হেক্টর জমিতে আলু চাষ হয়েছে। এবার আলুর উৎপাদন লক্ষ্যমাত্রা প্রায় ৬০ হাজার মেট্রিক টন। বর্তমানে প্রতি হেক্টর জমিতে ১৮ টন থেকে ২২ টন পর্যন্ত আলু উৎপাদনের সম্ভাবনা রয়েছে।

বিজ্ঞাপন

 

উপজেলার উত্তর বুধুন্ডা গ্রামের আলু চাষী শহীদ উল্লাহ জানান, গত বছর আলুর ভালো দাম পাওয়ায় এ বছর ১০ একর জমিতে আলুর চাষ করেছি। আলু চাষের শুরু থেকে উত্তোলন পর্যন্ত বিঘাপ্রতি খরচ পড়ে ৩৫-৪০ হাজার টাকা।

 

বিজ্ঞাপন

আলু চাষী সাইফুল ইসলাম সুমন জানান, আমার ক্ষেতে আলু প্রায় ৭০ দিনের মধ্যে পরিপক্ক হয়েছে। পাইকাররা আমার এক একর জমির আলু ক্ষেত ৭৫ হাজার টাকায় কিনে নিয়েছেন। আলু চাষে আমার খরচ হয়েছে ৩০ হাজার টাকা। স্বল্পসময়ে ৪৫ হাজার টাকা আয় করেছি। বর্তমানে ওই জমিতে ইরি-বোরো ধান রোপণের প্রস্তুতি নিচ্ছি আমি।

 

উপজেলা কৃষি কর্মকর্তা সোফায়েল হোসেন জানান, এবার উপজেলায় প্রায় ৫শ’ হেক্টর জমিতে আলু চাষ বেশি হয়েছে এবং ফলনও ভালো হয়েছে। রোগ-বালাইও কম হয়েছে। আগাম আলুতে কৃষক ভালো দাম পেয়েছে। পরবর্তী সময়েও আলুর দাম পাবে কৃষক। কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা কৃষকদের কাছে গিয়ে আলুর ফলন বৃদ্ধি করতে পরামর্শ দিয়ে যাচ্ছেন। আগামীতেও আলু বেশি উৎপাদনের জন্যে কৃষকদের নিয়ে উঠোন বৈঠকসহ বিভিন্ন কর্মসূচি নেয়া হবে। তবে সংরক্ষণের আরো সুব্যবস্থা থাকলে অন্য মৌসুমে লাভজনক দামে আলু বিক্রি করতে পারবে চাষীরা।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব