নিয়ন্ত্রণ হারিয়ে গাছে বাসের ধাক্কা, ১০ যাত্রী আহত

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ মার্চ ৯, ২০২১ | ১:৪৯
Link Copied Successfully!

পটুয়াখালীর দুমকি উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ১০ বাসযাত্রী আহত হয়েছেন।

মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার লালখা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও আহত যাত্রীরা জানান, দশমিনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী বেপারী পরিবহনের বাসটি (ঢাকা-মেট্রো-ব-১৫-১৩৪৭) দুমকি-বরিশাল সড়কের লালখা ব্রিজ এলাকায় গেলে বিকট শব্দে সামনের চাকা পাংচার হয়।

বিজ্ঞাপন

এ সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে একটি রেনট্রিগাছের সঙ্গে সজোরে ধাক্কা লেগে বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।
এতে ১০ যাত্রী আহত হয়েছেন। স্থানীয়দের সহায়তায় গুরুতর আহত আট যাত্রীকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনার পর বাসচালক ও তার সহকারী পলাতক রয়েছেন।

দুমকি থানার ওসি মেহেদী হাসান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা