মাদ্রাসাছাত্রকে কুপিয়ে হত্যা

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ মার্চ ৯, ২০২১ | ১:২৬
Link Copied Successfully!

গাজীপুরের জয়দেবপুর থানার পিরুজালী বকচরপাড়া গ্রামে বিপ্লব হোসেন (১৫) নামের এক মাদ্রাসাছাত্রকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার সকালে পুলিশ ওই কিশোরের লাশ উদ্ধার করে। পরে লাশটি ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

নিহত বিপ্লব হোসেন জয়দেবপুর থানার পিরুজালীর আকন্দপাড়া গ্রামের বাবুল হোসেনের ছেলে। সে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জের আলজামিয়া আসসালাফিয়া মাদ্রাসার ছাত্র ছিল।

নিহত কিশোরের পরিবার ও পুলিশ জানায়, তিন দিন আগে মাদ্রাসা থেকে বিপ্লব বাড়িতে ছুটিতে আসে। গতকাল রাতে এশার নামাজ আদায় করতে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয় সে। আজ ভোরে বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে স্থানীয় লোকজন বাঁশঝাড়ের ভেতরে তার রক্তাক্ত লাশ দেখতে পায়। এরপর পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ কিশোরের লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।

বিজ্ঞাপন

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন অর রশিদ বলেন, দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে বিপ্লবকে হত্যা করেছে। নিহত কিশোরের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা