চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাই, গ্রেপ্তার ৩

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ মার্চ ৮, ২০২১ | ৩:০৯
Link Copied Successfully!

নীলফামারীতে চালককে হত্যার করে ইজিবাইক ছিনতাইকারী চক্রের তিনজন সদস্যকে গ্রেপ্তার ও ইজিবাইক উদ্ধার করেছে সিআইডি। গ্রেপ্তারকৃতরা হলেন মো. মাসুম আলী (২৩), সাদের আলী (২২) ও মো. সমবারু (২৫)।

নিহত আব্দুল হালিম (৫৫) লতি চাপড়া কোরানীপাড়া গ্রামের আফসার আলীর ছেলে। ইঞ্জিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করতেন তিনি। তার স্ত্রী ও চার মেয়ে রয়েছে।
সোমবার দুপুরে এ বিষয়ে রাজধানী মালিবাগে সিআইডির প্রধান কার্যালয়ে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে সিআইডি খুলনা ও রংপুর ডিভিশনের ডিআইজি শেখ নাজমুল আলম বলেন, গত ২১ ফেব্রুয়ারি রাত সোয়া ১১টার দিকে যাত্রী বেশে চাপড়াসরমজানী ইউনিয়নের ইটাপীড় সেতু সংলগ্ন সড়কে ইজিবাইক চালক আব্দুল হালিমকে (৫৫) হাতপা বেঁধে ধারালো অস্ত্র দিয়ে পেটসহ শরীরের বিভিন্নস্থানে আঘাত করে হত্যা করা হয়।

বিজ্ঞাপন

পরের দিন সোমবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে ইউনিয়নের ইটাপীড় সেতু সংলগ্ন সড়কের পাশের গর্তে তার পা বাধা রক্তমাখা মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়া স্থানীয়রা। দুপুরে থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। এই ঘটনায় নীলফামারী জেলার সদর থানায় একটি হত্যা মামলা হয়, যার মামলা নং- ২১।

তিনি আরো বলেন, অপরাধ সংঘটনের পর থেকেই সিআইডি’র এলআইসি শাখা ছায়া তদন্ত শুরু করে। অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার মুক্তা ধর ঘটনার সাথে সংশ্লিষ্ট বিভিন্ন তথ্য উপাত্ত বিশ্লেষণ ও নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে জড়িতদের শনাক্ত করতে সমর্থ হয়। তথ্যাদি যাচাই-বাছাই পূর্বক পর্যালোচনার মাধ্যমে সিআইডির এলআইসি শাখার একটি চৌকস টিম নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন মইকুলী এলাকা থেকে ৭ই মার্চ রবিবার নীলফামারীতে ইজিবাইক চালককে হত্যাকারী তিনজনকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত অপরাধীরা প্রথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সাথে সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা